চুয়াডাঙ্গা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৩৭৯ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

Padma Sangbad
১৫১

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেধাবী ৩৭৯ জনশিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বেলা ১০টায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়অডিটরিয়ামে এ ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সদর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদরাসার অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান থেকে তৃতীয় স্থানঅধিকারী মেধাবীছাত্র-ছাত্রীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণকৃত ট্যাব সমূহ শিক্ষাসহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করা হবে।।

আপডেট : ১২:০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩