শিরোনাম :
চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় ৭০ হাজার টাকা জরিমানা
Padma Sangbad
চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৮-০৯-২৪)।। চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় এক ব্যাবসাযীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জীবননগর উপজেলার উথলি বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এসময় মেসার্স জহির ট্রেডার্স নামক একটি বিএডিসি সার ডিলার সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তা টিএসপি সার ১৯৪০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ব প্রতিষ্ঠানটির মালিকস জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০,০০০/- টাকা জরিমানা করা হয়।।
























