চুয়াডাঙ্গা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযান।। মাদক সহ তিনজন গ্রেপ্তার

Padma Sangbad
১৭৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৮-৯-২৪)।।
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে । আজ বুধবার দিন ব্যাপী এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় আড়াই কেজি গাঁজা।

দিনব্যাপী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী জীবননগর উপজেলার দেহাটি গ্রামে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহর বাড়িতে চালিয়ে বাজারে ব্যাগে রাখা ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে একই উপজেলার কাটাপুল নামক এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মামুন ও আজিমকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেনের নেতৃত্বে অধিদপ্তরের স্টাফবৃন্দ ও সেনাবাহিনীর ৫৫ পদাতিক আটিলারির ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি টিম।।

আপডেট : ০৭:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪