চুয়াডাঙ্গা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সরকারি কলেজে নবীনদের বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Padma Sangbad
১৬৫

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষেে বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। রঙিন ব্যানার ও ফুলের মালায় সাজানো পুরো ক্যাম্পাস নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তির জন্য প্রায় চার হাজার শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ৮০০ থেকে ৮৬০ জন ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এই কলেজে ভর্তি হতে পেরেছ, এটি সৌভাগ্যের বিষয়। অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হতে চাইলেও সুযোগ পায় না।
তিনি আরও বলেন, তোমরা এখন এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ। এখান থেকে শিক্ষা নিয়ে দেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে—এটাই প্রত্যাশা।
বাংলা বিভাগের প্রভাষক আজিম হোসেন ও ডলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ফারজানা কেতকী এবং শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম।
অতিথিরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সহশিক্ষা কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের যোগ্য করে তোলার পাশাপাশি মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। নবীনদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ। প্রবীণ শিক্ষার্থীরা হাতে রজনীগন্ধা নিয়ে নবীনদের স্বাগত জানান। এতে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। দিনভর চলা এ আয়োজনে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ।

<1>

গড়াইটুপি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জায়গা পরিদর্শন ও আলোচনা সভা – দৈনিক আজকের চুয়াডাঙ্গা
তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জায়গা পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
সভায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের পাশে পরিষদের নিজস্ব জায়গায় নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি শারমিন আক্তার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভবন নির্মাণের বিষয়ে তাদের মতামত শোনেন।
এ সময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে কাছের সরকারি প্রতিষ্ঠান। তাই পরিষদের ভবন নির্মাণের ক্ষেত্রে স্থানীয় মানুষের সুবিধা, যোগাযোগ ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রয়োজনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ বিষয়ে উপস্থিত জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের কথা জানান তিনি।
আলোচনা সভায় স্থানীয়রা ইউনিয়ন পরিষদের জন্য স্থায়ী ও আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে পরিষদের নিজস্ব জায়গায় ভবন নির্মাণ হলে ইউনিয়নের সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারবেন বলে মত দেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়া, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মঈনুদ্দিন, ছব্দুল, রজব আলী, নাসির উদ্দীন, আব্দুল খালেক, কামাল, আব্দুল আলীম, আবুল কালাম, নাজমুল, আজিজ, জিয়াউর রহমান, আলী কদর, সামছুল হক, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন আলী জোয়ার্দারসহ এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক সাধারণ মানুষ। সভা শেষে সংশ্লিষ্টরা ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গা পরিদর্শন করেন এবং ভবন নির্মাণের সম্ভাব্য স্থান ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আপডেট : ০২:৩৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬