চুয়াডাঙ্গা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে ২ কেজি ৩৩৫ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

Padma Sangbad
১৬৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন হুদাপাড়া এলাকা থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে এক ইমেইল বার্তায় সংবাদমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, তার নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ৯৬/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে অভিযান চালায়। বিজিবির সশস্ত্র টহলদল সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রামের মরহুম রমজান আলী খানের ছেলে হারুনের (৩৫) বসতবাড়ির কাছাকাছি একটি পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাড়ির মালিক হারুন পালিয়ে যান।

বিজিবি সদস্যরা গোয়াল ঘরের ভিতরে ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট জব্দ করে। প্যাকেট থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

এই ঘটনায় নায়েক ইকবাল হোসেন নামে এক ব্যক্তি দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। জব্দকৃত স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

আপডেট : ০৮:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫