চুয়াডাঙ্গা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জহুরপুরে শিক্ষামেলার সমাবেশে অভিমত স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা

Padma Sangbad
৭৩

শীতের মিষ্টি সকাল। আমন্ত্রিত অতিথিদের হাতে ধরা ফেস্টুন। তখন সকাল সাড়ে ১০টা। অতিথিরা ফেস্টুন ছেড়ে দিলেন। রংবেরং একঝাঁক বেলুন সেটি নিয়ে উড়ে গেল। চোখের পলকেই বটগাছের ওপর দিয়ে ওরা মিলিয়ে গেল নীল আকাশে। সঙ্গে সঙ্গে আনন্দ-উল্লাসে উজ্জীবিত হলো শিক্ষার্থীরা। শুরু হলো জহুরপুর স্কুল মাঠে শিক্ষামেলা ও অভিভাবক সমাবেশ।
এদিন প্রতিষ্ঠানের সামনে সবুজে আচ্ছাদিত বিশাল বটবৃক্ষের নীচে বসে মেলার স্টল। খুদে বিজ্ঞানীদের কোন দল উদ্ভাবন করেছে পলিথিন পুড়িয়ে পেট্রল ও মিথেন গ্যাস তৈরির পদ্ধতি। কেউ আবার উপস্থাপন করেছে মুজিব কর্নার, বঙ্গবন্ধু স্যাটেলাইট ও পদ্মা সেতুকে। উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলা প্রশাসন দিনব্যাপী এ মেলার আয়োজন করে। বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত হুসাইন। তিনি তার বক্তৃতায় বলেন, ‘নতুন বছরের পাঠ্যক্রম আমাদের শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তত করবে। স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা। এজন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট শিক্ষায় রূপান্তরিত করতে হবে। শিক্ষক যা পড়াবেন সেগুলো প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত করে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোই হচ্ছে স্মার্ট শিক্ষাব্যবস্থা।’
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম নুর-ই-এলাহীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু। অন্যদের মধ্যে বক্তৃব্য করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম ছরোয়ার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করে জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির অর্ঘ বিশ্বাস ও জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির নুসরাত মনি লিসা।
আলোচনা সভা ও অভিভাবক সমাবেশের আগে উপস্থিত ৬ জন বীরমুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এসময় ১৯৬৮ সালে স্বর্ণপদক পাওয়া জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ লস্কারকে সম্মাননা প্রদান করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শেষে বিকেলে ক্ষুদে শিক্ষার্থী ও যশোরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন লাল-সবুজের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপডেট : ১২:২১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২