চুয়াডাঙ্গা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে ৫ হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ

Padma Sangbad
৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ হলের মধ্যে ১৭টির ভোট গণনা সম্পন্ন হয়েছে। এ সময় ৫টি হলের ভিপি, জিএস ও এজিএস পদে অনানুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

ফলাফল সংক্ষেপ: মীর মশাররফ হোসেন হল: ভিপি পদে জয়ী জুবায়ের শাবাব (১৯১ ভোট), জিএস পদে শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট), এজিএস পদে আরাফাত (১৭৯ ভোট)। শহীদ সালাম-বরকত হল: ভিপি পদে মারুফ, জিএস পদে মো. মাসুদ রানা মিষ্টু। ১০ নং ছাত্র হল (সাবেক মুজিব হল): ভিপি পদে আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান, এজিএস পদে নাদিম মাহমুদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ভিপি পদে মো. রাকিবুল ইসলাম, জিএস পদে আলী আহমদ, এজিএস পদে লাবিব। আ ফ ম কামালউদ্দিন হল: ভিপি পদে জয়ী দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।

নির্বাচনে মোট ১১,৭৫৯ জন ভোটার অংশ নিয়েছেন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া মোট ৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপডেট : ১২:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫