চুয়াডাঙ্গা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে শিনজো আবের দল বিজয়ী

Padma Sangbad
১৩৪

আন্তর্জাতিক ডেস্ক।।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত শিনজো আবের দল দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে জয়লাভ করেছে। আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট ৭৬টি আসন জিতেছে।

পার্লামেন্টে উচ্চকক্ষে আসনসংখ্যা ১২৫। নির্বাচনে এলডিপি আসন জিতেছে ৬৩টি। আর জোটের সহযোগী দল কোমেইতো আসন পেয়েছে ১৩টি।

এই নির্বাচনের দুদিন আগে জাপানের নারা শহরে নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়েছিলেন শিনজো আবে। সেখানে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর গতকাল রোববার রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দ্য জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ফুমিওসহ দলটির নেতারা গতকাল কালো ব্যাচ ও টাই পরে গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছিলেন। এ ছাড়ার আবের স্মরণে নীরবতাও পালন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনপ্রক্রিয়াকে হুমকির মুখে ফেলছিল সহিংসতা। এই নির্বাচনব্যবস্থা আমাদের গণতন্ত্রের মূলভিত্তি। যেকোনো মূল্যে একটি নির্বাচন করার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’

এই নির্বাচনের সবচেয়ে বেশি লাভবান হয়েছে ফুমিও কিশিদা ও তাঁর দল। কারণ, এই নির্বাচনে জয়লাভ করার কারণে তাঁকে আগামী তিন বছর আর নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে না। এর ফলে নিজের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন সহজ হয়ে গেল কিশিদার জন্য।

আপডেট : ১২:২১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২