চুয়াডাঙ্গা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিডিপি অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু আয় কত?

Padma Sangbad
১৬৫

অনলাইন ডেস্ক।।
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) অর্থাৎ অর্থনীতির আকার অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে জিডিপির আকার ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা মার্কিন ডলারে ৫০১ বিলিয়ন ডলার। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা (৪৫৬ বিলিয়ন ডলার)।

এ ছাড়া দেশের মানুষের মাথাপিছু আয়৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (৩,০২০ মার্কিন ডলার), যা আগের অর্থবছরের ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা (২,৭৬৯ ডলার) থেকে ৩৪ হাজার ৩৬২ টাকা বেশি।

আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িক হিসাব দিয়েছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে যেখানে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ প্রবৃদ্ধিতে শূন্য দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে চলতি মূল্যে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা ডলারে প্রায় ৫০১ বিলিয়নের সমান। আগের অর্থবছরে জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার। এক বছরে জিডিপির আকারে উল্লেখযোগ্য এই বৃদ্ধি অর্থনীতির পরিধি সম্প্রসারণের ইঙ্গিত দেয়। তবে প্রবৃদ্ধির এই ইতিবাচক হারের বিপরীতে বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে নিম্নমুখী প্রবণতা।

খাতভিত্তিক চিত্রে দেখা যায়, কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে শিল্প খাতে প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৮৬ শতাংশে নেমেছে, যা আগের বছর ছিল ৩ দশমিক ৭১ শতাংশ।

সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ, যা আগের অর্থবছরের ৪ দশমিক ৩৫ শতাংশ থেকে দশমিক ২৪ শতাংশ বেশি।

অপরদিকে জিডিপির সঙ্গে বিনিয়োগের অনুপাত কমে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ, যা আগের বছর ছিল ২৮ দশমিক ৫৪ শতাংশ। একইভাবে দেশজ সঞ্চয় কমে ২১ দশমিক ৩৮ শতাংশ এবং জাতীয় সঞ্চয় কমে ২৬ দশমিক ৯৩ শতাংশে নেমেছে।

আপডেট : ০৩:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬