চুয়াডাঙ্গা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ভোক্তার অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা

Padma Sangbad
১৭২

জীবননগরে নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ, মুল্যবিহীন পণ্য, ক্ষতিকর রঙ মেশানো শিশু খাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। জীবননগর উপজেলার হাসাদহ সড়কের বিজিবি ক্যাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, জীবননগর হাসাদহ সড়কের বিজিবি ক্যাম্পের সামনে মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা হয়। নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ মুল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অনুমোদন বিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।।

এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য, প্লাস্টিকের খেলনাযুক্ত চিপস, মেয়াদ বিহীন ও বেনামি পণ্যগুলো জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।।

আপডেট : ১২:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪