চুয়াডাঙ্গা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিল্টন মোল্লা আটক

Padma Sangbad
১১৮

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর থানার পুলিশের একটি টিম মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাহারনামীয় পলাতক আসামি মোঃ ইশাবুল ইসলাম মিল্টন মোল্লাকে (৪৫) আটক করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মামুন হোসেন বিশ্বাস বলেন, আটককৃত ইউপি চেয়ারম্যান মিল্টন মোল্লা আত্মগোপনে থাকা অবস্থায় মহেশপুর থানার অফিসার ফোর্স এর সহযোগিতায় মহেশপুর থানা এলাকা হতে আটক করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানার মামলা নম্বর ১৪ তারিখ ১৮/১০/২৪ এর ৭ নং এজাহারনামীয় আসামি । মামলার পর থেকেই আসামী বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করে আসছিল। উক্ত আসামীকে সোর্স এর মাধ্যমে সংবাদ পেয়ে আটক করা হয়।

আপডেট : ১২:০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪