চুয়াডাঙ্গা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে হচ্ছে না এসএসসি পরীক্ষা :ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

Padma Sangbad
১০৭

দেশের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে হচ্ছে না এসএসসি ও সমমান পরীক্ষা। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্ট মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে।

রোববার (৩ জুলাই) দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই ‍জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে।

এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান গণমাধ্যমকে বলেন, আগস্টের প্রথম সপ্তাহেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আমাদের। তবে বন্যা পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। পরীক্ষার সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। তারাও বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত। তবে আমরা সবাই আগস্টের শুরুতেই পরীক্ষা আয়োজনের সর্বাত্মক চেষ্টা করছি।

আপডেট : ০২:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২