চুয়াডাঙ্গা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলে-কৃষক সেজে পুলিশের অভিযান, দুই ডাকাত গ্রেফতার

Padma Sangbad
১৫৫

মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুরে জেলে ও কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের দুই কুখ্যাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার দুর্গাপুর পদ্মবিল এলাকায় রীতিমতো সিনেমার দৃশ্যের মতো এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মহেশপুরের বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (২৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৩৫)। পুলিশ জানায়, তারা বেশ কিছুদিন ধরে মহেশপুর ও আশপাশের সড়কে গাছ ফেলে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি করছিল।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুই ডাকাত পদ্মবিল এলাকায় আশ্রয় নিয়েছে। পরে পুলিশ সদস্যরা ছদ্মবেশে-কেউ জেলে, কেউ কৃষক সেজে-অতিকায় এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর সন্দেহভাজনদের দেখা মাত্র ধাওয়া করে আটক করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা বাড়ায় এলাকার মানুষ আতঙ্কে ছিল। দুই ডাকাত গ্রেফতারের পরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও তদন্ত করা হচ্ছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান চলমান থাকবে।

আপডেট : ১২:৫২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫