চুয়াডাঙ্গা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহর সাবেক মেয়র মিন্টু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Padma Sangbad
১৪৭

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।।

সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু এবং তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে শুক্রবার এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক জানায়, সাইদুল করিম মিন্টু তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিন কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৪৯৪ টাকার সম্পদ গোপন করেছেন এবং চার কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তার সম্পদ বিবরণীতে চার কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৭১০ টাকার সম্পদ গোপন করেছেন এবং তিন কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি তার স্বামী মিন্টুকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ১২:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫