চুয়াডাঙ্গা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

Padma Sangbad
৭৮

শাহ আলম, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি:

প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ সকল প্রাণীকুল। বৃষ্টির না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।

তাই বৃষ্টির আশায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ^রবা গ্রামের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী।

শুক্রবার জুম্মার নামাজের পর খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ঈশ্বরবা গ্রামের প্রায় ২ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরবা জামতালা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

এ বিষয়ে ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

আপডেট : ০৬:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩