চুয়াডাঙ্গা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

Padma Sangbad
১০৪

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছে ১০ জন।

শনিবার সকালে সদর উপজেলার সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের ফুয়াদ বিশ্বাস ও রানা মেম্বরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে ফুয়াদ বিশ্বাসের সমর্থক খেজমত আলী ও তার ছেলে নবাবকে গ্রামের মাঠে মারধর করে রাজা বিশ্বাসের লোকজন। এরই জের ধরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১০ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের আশংকায় এলাকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপডেট : ০৫:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫