চুয়াডাঙ্গা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের প্রকৌশলীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ও ক্যামেরা ভাংচুর

Padma Sangbad
১৬৯

ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সময় সংবাদের প্রতিনিধি। ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাংচুর করেছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ জানান, গত ২৭ জুন রাতে সরকারি গাড়ি নির্বাহী প্রকৌশলী ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন অভিযোগে স্থানীয় একজন সাংবাদিক তাকে ফোন করে বক্তব্য নেন। ওইদিন রাতে ওই সাংবাদিকের বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানের বিদ্যুৎসংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে সোমবার সকালে সময় সংবাদের প্রতিনিধি নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর অফিসে গেলে তিনি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও সাংবাদিকসহ চিত্র সাংবাদিকের মোবাইল কেড়ে নেন ও লাঞ্ছিত করেন।
খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেন সাংবাদিকেরা।

আপডেট : ১২:৫৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪