চুয়াডাঙ্গা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

Padma Sangbad
৬৩

ঝিনাইদহ প্রতিনিধি৷।

ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে বাক-বিতন্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম মুখ্য সংগঠক ফারদিন আহম্মেদ নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নিহত নিরব হোসেনের স্বজন ও ছাত্ররা অংশ নেয়। সেসময় সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজু, ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, ছাত্র নেতা নিরব হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। একই সাথে বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের ৭ নেতাকর্মীর মুক্তি দাবী করেন এবং টার্মিনালে গাড়ি পোড়ানোর সিসিটিভির ভিডিও ফুটেজ জনসমুখ্যে আনার দাবী জানান।

উল্লেখ, গত শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে পেট্রোল কেনা নিয়ে বাক-বিতন্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের যুগ্ম মুখ্য সংগঠক ফারদিন আহম্মেদ নিরব। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা একটি পাম্প ও কেন্দ্রীয় বাস টার্মিনালে ৩ টি বাসে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জন ও তেল পাম্প এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

আপডেট : ০১:০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬