চুয়াডাঙ্গা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধি।।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) ঝিনাইদহস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসাজ) এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

দিবসের শুরুতে ঢাবির সাবেক শিক্ষার্থীদের অংশ গ্রহনে সরকারি কেশব চন্দ্র কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় তারা সরকারি বালিকা বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসাজ) এর সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাব্বত হোসেন টিপু, সাধারণ সম্পাদক (অবঃ) শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন রানা, সাবেক ঢাবিয়ান হাসানুজ্জামান, মাসুদুল আলম, রিগান, আব্দুল লতিফ, শরীফুল ইসলাম, প্রফেসর খুরশীদ আলম মল্লিকসহ অন্যান্যরা।

আপডেট : ১২:৫৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬