চুয়াডাঙ্গা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৬০ ঘন্টায় লাশ উদ্ধারসহ খুন ৪ দেশে ফিরেই আরেক খুনের শিকার ব্যাঙ্গালুরের মুদি ব্যবসায়ী

Padma Sangbad
৭৭

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে দু’পক্ষের মারামারিতে বিল্লাল হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসা করতেন। রোববার বেলা ১২ টার দিকে তিনি দেশে আসেন। এই নিয়ে গত ৬০ ঘন্টায় ঝিনাইদহের কালীগঞ্জ, শৈলকুপা ও ঝিনাইদহ সদর উপজেলায় লাশ উদ্ধারসহ ৪ জন খুনের শিকার হলেন। বিল্লাল হোসেনের ছেলে জিহাদ জানান, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে তাদের প্রতিবেশী শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে তার ফুপাতো ভাই সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন বিকেলে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সাথে বাক-বিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরই জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে আহত হয় জিহাদের পিতা বিল্লাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে ফরিদপুরে গিয়ে মারা যায় বিল্লাল। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, প্রতিবেশীদের সাথে বাক-বিতন্ডা হয়। পরে মারামারি হয়। বিল্লাল হোসেনের মৃত্যু আঘাতজনিত নাকি হার্টএ্যাটাক তা ময়নাতদন্তের পর জানা যাবে। উল্লেখ্য শৈলকুপার গোলকনগর গ্রামে গত শুক্রবার বিকালে আওয়ামীলীগ কর্মী সাইদ বিশ^াস প্রতিপক্ষের হাতে খুন হন। রোববার সকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে গোকুল চন্দ্র কর্মকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর এলাকা থেকে অমিতাভ শাহা নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ পাওয়া যায়। সর্বশেষ রোববার মধ্যরাতে শৈলকুপার ভাটাই এলাকার বিল্লাল হোসেন মারধরের কারণে ঢাকা যাওয়ার পথে মারা যান। এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার আজিম উল আহসান জানান, আমি ঝিনাইদহে যোগদানের পর এখানে কোন বড় ধরণের ঘটনা ঘটেনি। তবে আকস্মিক ভাবে ৪টি লাশ উদ্ধারসহ দুইটি খুনের ঘটনা ঘটে গেছে। ইতিমেধ্য দুইটি খুনের ঘটনা ঘটলেও আসামী গ্রেফতারসহ তাৎক্ষনিক ভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। বাকী দুইটি লাশ উদ্ধারের ঘটনা ময়না তদন্তের উপর নির্ভর করছে এটা আসলে খুন না অন্য কিছু।।

আপডেট : ০২:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩