চুয়াডাঙ্গা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার নিমতলা হতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Padma Sangbad
৮৪

অনলাইন নিউজ ডেস্ক।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন নিমতলা বাসস্ট্যান্ড এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১০৩ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

১৫ আগষ্ট ২০২৪ ইং তারিখ র‌্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১৩.৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন মেসার্স সাগর ট্রেডার্স, প্রোঃ আলহাজ্ব মোঃ দাউদ হোসেন, হাজী মার্কেট নিমতলা বাসস্ট্যান্ড এর পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০৩ (একশত তিন) বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী- ১। মোঃ মাসুদ রানা (২৯), পিতা- মোঃ ইব্রাহিম, সাং- ফয়লা গোরস্থান পাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ১০৩ বোতল, ০১টি মোবাইল, ০২ টি সিমকার্ড, ০১ টি মোটরসাইকেল এবং ০১ টি মোটরসাইকেলের চাবিসহ উদ্ধারপূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

আপডেট : ০৮:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪