চুয়াডাঙ্গা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ইন্তেকাল

Padma Sangbad
২৫

ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক ও দীপায়ন সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বি. এম. আনোয়ার হোসেন (৪৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের আজাদ রেস্ট হাউস মোড় এলাকায় নিজ অফিসের কাছে একটি চায়ের দোকানে চা পান করতে যান তিনি।

এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেন শহরের হামদহ শেখপাড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে। ২০০৩ সালে তিনি দীপায়ন সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে নাটক, গান ও কবিতার আসর আয়োজন করে ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গনে সাড়া ফেলেন তিনি।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য ভক্ত, অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি পল্লব মিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. রায়হানসহ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

আপডেট : ১২:০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬