চুয়াডাঙ্গা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ হতে দীর্ঘ ৫ বছর পর এক পলাতক আসামি গ্রেফতার

Padma Sangbad
৯৫

দৈনিক পদ্মা সংবাদ। www.padmasangbad.com
For latest bangla news

ঝিনাইদহ হতে দীর্ঘ ০৫ বছরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার সিআর নং- ৭৩০/১৭ এর নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-২০০৩) এর ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ০৫ বছরের পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানার আরাপপুর বাজারস্থ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ০৭:৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত নারী ও শিশু নির্যাতন মামলার দীর্ঘ ০৫ বছর ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী- মোঃ রফিকুল ইসলাম(৩৪), পিতা- নিফা ইসলাম, সাং- ভাইনা, থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২