চুয়াডাঙ্গা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার

Padma Sangbad
১৬৭

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে (৬৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কাজী মনিরুল ইসলাম মনুর বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সাতটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

উল্লেখ্য, কাজী মনিরুল ইসলাম মনু ২০২০ সালে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়। তাছাড়া ২০১৬ সাল থেকে তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপডেট : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫