চুয়াডাঙ্গা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক ও এসটিপি স্থাপন বাধ্যতামূলক

Padma Sangbad
১৪৭

অনলাইন ডেস্ক।।

রাজধানী ঢাকাকে একটি ব্রাউন শহর থেকে সবুজ ও স্মার্ট নগরীতে রূপান্তর করতে প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক বা সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বাধ্যতামূলক করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রাজউক আওতাধীন এলাকায় সেপটিক ট্যাংক ও সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকায় কার্যকর স্যুয়ারেজ ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রতিটি হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সব ভবনে সেপটিক ট্যাংক বা এসটিপি স্থাপন কোনো কঠিন কাজ নয়, এটি বাস্তবায়নযোগ্য।

বুড়িগঙ্গা ও ঢাকার খালগুলোর দূষণ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, যেভাবে নদীগুলো ধ্বংস করা হয়েছে, তা রক্ষা করা কঠিন হলেও অসম্ভব নয়। এজন্য উৎস থেকেই বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। শুধু ড্রেজিং করে সমস্যার সমাধান সম্ভব নয়।

সভায় সৈয়দা রিজওয়ানা হাসান দীর্ঘমেয়াদি ভিশন, কার্যকর গভর্নেন্স ও আইনগত সংস্কারের ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, রাজউক আইনের সংস্কার ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

তিনি আরও বলেন, নগরীতে ছাদবাগান, সড়ক বিভাজকে সবুজায়ন এবং পার্ক সংরক্ষণের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন সম্ভব। পাশাপাশি ভবন নির্মাণে সেপটিক ট্যাংক ও এসটিপি বাধ্যতামূলকভাবে স্থাপন নিশ্চিত করতে হবে।

সভায় রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মতিন, রাজউকের সদস্য (পরিকল্পনা) মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্যরা।

সেমিনারে প্রারম্ভিক উপস্থাপনা দেন রাজউকের উপনগর পরিকল্পনাবিদ সাঈদ রেজাউল হক। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন ওয়াটারএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ডাইকি এক্সিস বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক রুই ওয়াসে এবং প্রধান নির্বাহী শফিকুল ইসলাম।

সভায় অংশগ্রহণকারীরা ঢাকা শহরকে একটি টেকসই, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

আপডেট : ১২:৫৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫