চুয়াডাঙ্গা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যায় ছয় শিক্ষার্থীর স্বীকারোক্তি

Padma Sangbad
৭৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আদালতে নেয়া হলে বিচারকের খাস কামরায় ১৬৪ ধারায় তারা জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ছয় শিক্ষার্থী হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকীন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম।
এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী শাহবাগ থানায় মামলা করেন। পরে বিকেলে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীদের সহযোগিতায় অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আপডেট : ১১:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪