চুয়াডাঙ্গা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে

Padma Sangbad
১৩৩

অনলাইন ডেস্ক।।
জামায়াতের আইনজীবী শিশির মনির মন্তব্য করেছেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপিত হলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে শিশির মনির এ মন্তব্য করেন।

শিশির মনির শুনানিতে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের ধারনা একটি অনন্য ইউনিক ব্যবস্থা। তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে এটি বাতিল হয়েছে।”

এর আগে, তৃতীয় দিনের শুনানিতে তিনি আদালতকে জানিয়েছেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, তা ছিল একটি পরিকল্পিত পদক্ষেপ।

গত ২৭ আগস্ট, সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন এবং আপিল করার অনুমতি দেন। এরপর সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এ রায়ের বিরুদ্ধে আপিল করেন।

উল্লেখ্য, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ, যা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়েছিল।

আপডেট : ১১:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫