চুয়াডাঙ্গা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন কিশোরকে চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন

Padma Sangbad
৪৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় তিন কিশোরকে চুরির অপরাধে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে নির্যাতনের শিকার হয় তারা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান থানায় সংবাদ দিলে পুলিশ কিশোরদের উদ্ধার করে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের প্রবাসী মোকলেস সরদারের বাড়িতে প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে যায় বরিশাল লঞ্চঘাটের পথ-কিশোর মামুন গাজী (২০), সাগর মিয়া (১৮) ও তুহিন মিয়া (১৮)।

তারা বোতলের পাশাপাশি ওই প্রবাসীর বাড়ির টিউওবয়েল চুরি করে। এ সময় প্রবাসীর স্ত্রী লাকী বেগম টিউওবয়েলে পানি আনতে গিয়ে দেখেন টিউওবয়েল নেই। তিনি পথ কিশোরদের দেখে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয় নুর ইসলাম, ছালাম সরদার, আসিফ সরদারের নেতৃত্বে ১০-১২ জনে মিলে ধাওয়া করে তাদের আটক করে সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির সামনে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।

গাছে বাঁধা কিশোররা জানায়, স্থানীয়রা তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর করেছেন। অনেক অনুনয়-বিনয় করলেও তাদের মন গলেনি। এক পর্যায়ে স্থানীয়রা গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদারকে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দেন। পরে থানার উপপরিদর্শক রমজান হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, পথ কিশোররা চুরি করলে তাদের পুলিশের কাছে দেওয়া যেতো। তাদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা ঠিক হয়নি।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক রমজান হোসেন জানান, গাছে বাঁধা অবস্থায় তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রবাসীর পরিবার থেকে মামলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ১২:১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২