দর্শনা মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত

দর্শনা মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২২ মে সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইকরামুল হক এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আশরাফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম, সমন্বয় কমিটির সদস্য হাজী মশিউর রহমান, লুৎফর রহমান, রেজাউল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনে গত ১৭ মে বিদ্যালয়ের জন্য চার সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মো. মশিউর রহমান, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক , সাধারণ শিক্ষক সদস্য মো. আবুল কাশেম এবং অভিভাবক সদস্য মো. লুৎফর রহমান। শিক্ষা বোর্ডের অনুমতিপত্রে উল্লেখ রয়েছে, ছয় মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
মো. মশিউর রহমান বলেন, আমরা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক-অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করছি। প্রয়াত শিক্ষক-শিক্ষিকাসহ প্রাক্তনদের স্মরণ করছি এবং তাঁদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
আমি আমার মোঃ মাহমুদুল হাসান বাবু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সম্মান রক্ষার্থে অর্পিত দায়িত্ব সৎভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।।





















