দর্শনায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ সেলিম নামের একজন যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ সেলিম হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি কুড়ালগাছি ইউনিয়নের ধান্যঘরা (স্কুলপাড়া) গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৬টা ৫ মিনিটের দিকে দর্শনা থানাধীন কুড়ালগাছি বাজারস্থ জনৈক আব্দুর হাকিমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। এ সময় সেলিম হোসেনের দেহ তল্লাশি করে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় সেলিম হোসেনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, এলাকার মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।





















