চুয়াডাঙ্গা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫১ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Padma Sangbad
৭৫

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের একটি সফল মাদকবিরোধী অভিযানে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নির্দেশনায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মাসুদুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স শুক্রবার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালান। অভিযানে মনিরুল ইসলাম মনা (৪০) নামের এক ব্যক্তিকে তার বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫,৩০০ টাকা বলে জানায় পুলিশ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্তে জানা যায়, মনিরুল ইসলাম মনা একজন পেশাদার মাদক কারবারি এবং এর আগেও তিনি দেশের বিভিন্ন থানায় মাদক মামলায় অভিযুক্ত ছিলেন।

পুলিশ জানায়, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ০১:৪২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫