চুয়াডাঙ্গা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় রিয়াদ হত্যার আসামি হযরত ও বিদ্যুৎ‌কে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ছয়ঘড়িয়া গ্রামবাসির মানববন্ধন

Padma Sangbad
১৪৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দর্শনা পুরাতন বাজারে এ মানববন্ধনে অংশ নেয় নিহত রিয়াদের পরিবার,দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শতাধিক গ্রামবাসি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রিয়াদের পিতা জিয়ারুল ইসলাম, এই নির্মম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হযরত আলী ও তার সহযোগী বিদ্যুৎ‌কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউল্লাহ, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মো. নাহারুল মাস্টার, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. একরামুল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ আছে গত সোমবার (১২ মে) দুপুর ২টার দিকে ছয়ঘড়িয়া গ্রামের রাস্তার মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিয়াদ (১২) নামের ওই স্কুলছাত্রকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের তথ্যমতে, সরানো নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মোঃ বাইতুল্লার ছেলে হযরত আলী বাড়ি থেকে হাসুয়া এনে রিয়াদের পিতা জিয়াউল ইসলামকে আঘাত করে। বাবাকে রক্ষা করতে গেলে রিয়াদের গলায় কোপ মারে হযরত, ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাবাসি হত্যাকারীকে ধরতে চেষ্টা করলেও সে সকলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। নিহত রিয়াদের পিতা জিয়া কাজি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ প্রধান আসামির স্ত্রী সুমাইয়া খাতুন (২৫) ও তার মা ফাহিমা বেগম (৫৫) কে আটক করেছে।

মঙ্গলবার ময়নাতদন্ত শেষে বিকেলে ছয়ঘড়িয়া গ্রামের কবরস্থানে রিয়াদের দাফন সম্পন্ন হয়। দাফনকালে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ও শোকাবহ পরিবেশ দেখা যায়। সকলের মুখে ছিল একই কথা “এটি একটি নির্মম হত্যাকাণ্ড, এর ন্যায়বিচার হওয়া জরুরি।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাকিয়া সুলতানা ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (পিপিএম-সেবা)। প্রধান অভিযুক্ত হযরত আলীকে গ্রেফতারের লক্ষ্যে দর্শনা থানা পুলিশ ও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ তিতুমির।।

আপডেট : ০১:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫