চুয়াডাঙ্গা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনার আজমপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Padma Sangbad
৬৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনার আজমপুর মহল্লায় বাড়ির পাশের একটি গর্তের পানিতে ডুবে আবু সাঈদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পৌরসভার আজমপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আবু সাঈদ আজমপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তায় সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল আবু সাঈদ। কিছু সময় পর অন্য শিশুরা বাড়িতে ফিরে গেলেও সে আর ফেরেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তার মা বাড়ির পাশের একটি গর্তে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির পরিবারে নেমে এসেছে গভীর মাতম।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিতভাবে অবগত নই।

আপডেট : ১১:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬