দর্শনায় দিনদুপুরে বন্ধু জুয়েলার্স দোকানে হামলা, মালিক গুরুতর আহত

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় দুপুরে প্রকাশ্যে বন্ধু জুয়েলার্সের মালিককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার দুপুর ৩টার দিকে দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্বর সংলগ্ন বন্ধু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের মালিক সঞ্জয় কুমার সান্তারাকে হঠাৎ ক্রেতার বেসে একজন দুর্বৃত্ত ব্যাক্তি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সঞ্জয় কুমারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

আহত সঞ্জয় কুমার সান্তারা দর্শনা কলেজপাড়ার মৃত সুধীর কুমার সান্তারার ছেলে। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
সঞ্জয় কুমার সান্তারা বলেন ক্রেতার বেসে এক ব্যাক্তি কাপ মাথায় মাক্স পড়া অবস্থায় আমার দোকানে এসে বিয়ের জন্য ৪ লক্ষ টাকার অলংকার কিনার কথা বলে টাকা ব্যাংক একাউন্ট পেমেন্ট করতে চাই আমি বলি নগদ ক্যাশে পেমেন্ট করতে। সে বলে আমি টাকা দিচ্ছি এই বলে পাঁচ টাকার ব্যাগ থেকে কি বাহির করে এলোপাতাড়ি আগাত করে পালিয়ে যায়।
দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, দিনদুপুরে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কখনো মেনে নেওয়া যায় না। হামলাকারী যে দলেরই হোক না কেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর। তিনি জানান, হামলাকারীর শনাক্তে কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।





















