চুয়াডাঙ্গা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় বদলায় সরকার, বদলায় নেতা—বন্ধ হয় না মাদকের রমরমা ব্যবসা!

Padma Sangbad
১৪৯

মোঃ আব্দুর রহমান অনিক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে মাদক ব্যবসা যেন একটি অব্যাহত সংকট হয়ে দাঁড়িয়েছে। সরকার পরিবর্তন হয়, রাজনৈতিক নেতাদের অবস্থান বদলায়, কিন্তু মাদক ব্যবসা থামে না। বরং প্রতিবার নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুন ছত্রছায়ায় এটি চলতে থাকে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে মাদক কারবারিরা নিরাপদে ব্যবসা চালিয়ে যায়। প্রশাসনের মাঝে মাঝে কিছু অভিযানে দু-একজন ছোটখাটো মাদক ব্যবসায়ী ধরা পড়লেও, আসল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীও কার্যকর ব্যবস্থা নিতে পারে না। ফলে দর্শনার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কের আশপাশের দোকানেও দেদারছে বিক্রি হচ্ছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য।

এতে করে উঠতি বয়সী তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, বাড়ছে ছিনতাই, চুরি, পারিবারিক কলহসহ নানা সামাজিক অপরাধ। সাধারণ মানুষ আতঙ্কিত, অভিভাবকরা শঙ্কিত, অথচ এই অবস্থা থেকে মুক্তির কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

স্থানীয়রা মনে করেন, মাদকের এই ভয়াবহ বিস্তার রোধ করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; বরং রাজনৈতিক নেতাদেরও স্বচ্ছ হতে হবে। তারা যদি প্রকৃতপক্ষে সমাজের কল্যাণ চান, তাহলে মাদক ব্যবসায়ীদের রক্ষা করা বন্ধ করতে হবে। নইলে দর্শনা একদিন পুরোপুরি অপরাধের নগরীতে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।।

আপডেট : ১২:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫