চুয়াডাঙ্গা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

“দর্শনা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিলসহ একজন গ্রেফতার”

Padma Sangbad
১৪২

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সেই সাথে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৬ এপ্রিল শনিবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা মোহাম্মদপুর টু আজিমপুরগামী রাস্তায় কেরু অ্যান্ড কোং-এর গেট থেকে প্রায় ১৫০ গজ সামনে একটি ব্রিজের উপর অভিযান পরিচালনা করেন।

অভিযানে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বেজারা ভাটরা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৫) কে আটক করা হয়। এসময় তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২,০৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫