চুয়াডাঙ্গা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ দুইজন গ্রেপ্তার!

Padma Sangbad
১৪৭

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৬,৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে এসআই মো. মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গত ৫ এপ্রিল ২০২৫, রাত ৯টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মোবারকপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রথম আসামি মোছাঃ ডলি খাতুন (৫০) এর কাছ থেকে ২৫ পিচ ইয়াবা (মূল্য আনুমানিক ৭,৫০০ টাকা) ও মাদক বিক্রয়ের ৬,৪০০ টাকা উদ্ধার করা হয়। একই সময় দ্বিতীয় আসামি মোঃ বকুল মিয়া (২৮) এর কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫ পিচ ইয়াবা (মূল্য আনুমানিক ১০,৫০০ টাকা)।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ভূমিকা অব্যাহত থাকবে। যেকোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

আপডেট : ১২:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫