চুয়াডাঙ্গা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

দর্শনা পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকার উজ্জ্বল দাসের ছেলে আশিক দাস এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার সাইফুল ইসলামের ছেলে রাশিদুল (১৯)-কে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আশিক দাস , রাশিদুলকে ৬ মাস ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:৪৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬