দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিলেন খোরশেদ আলম খুশু

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পএ জমা দিলন সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম খুশু।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম খুশু মঙ্গলবার (৩০ নভেম্বর) ২০২১ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় মনোনায়ন পএ জমা দিয়ে এই প্রতিনিধিকে বলেনঃ
বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে স্কুল জীবন
থেকেই জাতীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের দিক নির্দেশনায় রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম এবং আছি।
তাঁরই উত্তরসূরী তারুণ্যের অহংকার প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস ও অকুণ্ঠ সমর্থন
নিয়ে এগিয়ে চলেছি।
আরও পড়ুন >>>কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।
মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি।
দলের সিদ্ধান্তের প্রতি আস্থা-বিশ্বাস নিয়েই আমি দলীয় প্রতীক নৌকা মার্কা পাওয়ার ব্যাপারে শতভাগ আশা করছি।




















