চুয়াডাঙ্গা ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে নিহত কৃষক মুনতাজ আলির লাশ ৫ দিন পর ফেরত পেল পরিবার

Padma Sangbad
২৯

দামুড়হুদার ছোট বলদিয়া গ্রামের কৃষক মুনতাজ আলির (৩৫) লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাত ৭টার দিকে নিহতের লাশ দেয়া হয়। দর্শনা থানার ওসি তদন্ত শ্রী নিখিল অধিকারি বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই দিন রাত ৭টার দিকে সীমান্তের ৮১ নম্বর প্রধান পিলারের বিপরীতে ভারতের বিজয়পুর ক্যাম্প সংলগ্ন স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বি এস এফের ৫৪ ব্যাটালিয়ন বিজয়পুর ক্যম্প কমানডেন্ট শ্রী বিমল কুমার ও চুয়াডাঙ্গা বিজিবির-৬ ব্যাটালিয়ন সহকারী পরিচালক মেজর ইমরান হোসেন পতাকা বৈঠকে স্বস্ব দেশের নেতৃত্ব দেন। পরে দর্শনা পুলিশ নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

উল্লেখ্য, গত রোববার ভোরে দামুড়হুদার ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কৃষক মুনতাজ আলি (৩৫) সীমান্তের ৮৩ পিলালের কাছে বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন।।

আপডেট : ০৯:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২