চুয়াডাঙ্গা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় এসিল্যান্ড তাসফিকুর রহমানকে বিদায়ী সংবর্ধনা

Padma Sangbad
১৫২

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দামুড়হুদা উপজেলা এক জনবান্ধব, কর্মনিষ্ঠ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তার বিদায়ে আবেগঘন হয়ে ওঠে। বদলিজনিত কারণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে দামুড়হুদা প্রেসক্লাব।

রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসন, সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে বিদায়ের মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়।

৩৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা কে. এইচ. তাসফিকুর রহমান ২০২৪ সালের ১৬ জুলাই দামুড়হুদা উপজেলায় দায়িত্বভার গ্রহণ করেন। স্বল্প সময়ের কর্মজীবনেই তিনি সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হন।

দায়িত্বকালীন সময়ে তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা হিসেবে নয়, বরং সাধারণ মানুষের সহায়ক ও আস্থাভাজন একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর নেতৃত্বে উপজেলা ভূমি অফিসে আসে দৃশ্যমান পরিবর্তন। কর্মকালেই তিনি ২০ হাজারের বেশি জমির খারিজ সম্পন্ন করেন এবং প্রায় ৭ শতাধিক মিসকেস নিষ্পত্তি করেন। একই সঙ্গে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভূমি-সংক্রান্ত অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখেন। দীর্ঘদিনের জটিল ও ঝুলে থাকা ভূমি সমস্যার সমাধানে তাঁর উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কে. এইচ. তাসফিকুর রহমান ছিলেন ব্যতিক্রমী মানসিকতার একজন কর্মকর্তা, যিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং দ্রুত সমাধানে আন্তরিক ছিলেন। তাঁর কর্মদক্ষতা ও নিষ্ঠা দামুড়হুদার মানুষের মনে স্থায়ী ছাপ রেখে গেছে।

বিদায়ী বক্তব্যে কে. এইচ. তাসফিকুর রহমান বলেন, “দামুড়হুদা আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন অধ্যায়। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন মনে রাখব। আপনাদের সবাইকে আমি সত্যিই খুব মিস করব। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।”

সংবর্ধনা শেষে তাঁর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনে ধারাবাহিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়, অনেকেই অশ্রুসিক্ত চোখে প্রিয় কর্মকর্তাকে বিদায় জানান।

দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, একজন সৎ, দক্ষ ও জনকল্যাণমুখী কর্মকর্তা হিসেবে কে. এইচ. তাসফিকুর রহমানের অবদান এ উপজেলায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান হবি, মেহেদী হাসান, আরিফুল ইসলাম মিলনসহ সদস্য আব্দুল খালেক, শেখ হাতেম, জহুরুল ইসলাম ও অন্যান্যরা।

আপডেট : ১১:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫