চুয়াডাঙ্গা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মরদেহ উদ্ধার

Padma Sangbad
১৫৫

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম রঞ্জু (২৩)। তিনি বদনপুর গ্রামের আজিজুল মীরের ছেলে। তার মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রঞ্জুর মরদেহ উদ্ধার করে। মরদেহটি বদনপুর গ্রামের ভোলার বাগানের মাঠ ও নাপিতখালি ঈদগাঁহের নিচে পড়ে থাকতে দেখা যায়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত দ্বন্দ্ব বা অন্য কোনো কারণে তাকে হত্যা করা হতে পারে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ ও আসামিদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রঞ্জু গ্রামের সাধারণ পরিবারের সদস্য ছিলেন। তার পরিবার এই ঘটনায় শোকাহত। এলাকায় এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত এবং স্থানীয়রা দ্রুত বিচার চাইছেন।

পুলিশ বলেছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে। ঘটনার সঠিক কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপডেট : ১২:১৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫