চুয়াডাঙ্গা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Padma Sangbad
২৩

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদিলুর রহমান আদিল (৪৫) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জয়রামপুর স্কুল বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আদিলুর রহমান আদিল দামুড়হুদা উপজেলার জয়রামপুর বাড়ুইপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, আদিলুর রহমান আদিলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নিজ এলাকা থেকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ১১:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬