চুয়াডাঙ্গা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ প্রদর্শনী সমাপনী

Padma Sangbad
৬০

চুয়াডাঙ্গা সংবাদদাতা৷।
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের নতিপোতা মোড়ে অবস্থিত আলিম ট্রেডার্সের মালিক আব্দুল আলিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১টা ২৫ মিনিটের দিকে পরিচালিত এ অভিযানে ভাউচার সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান। ব্যবসায়ী আব্দুল আলিম নতিপোতা গ্রামের মোকিম মণ্ডলের ছেলে এবং স্থানীয়ভাবে সার ব্যবসায়ী হিসেবে পরিচিত।

জানা গেছে, সার ক্রয়-বিক্রয়ের কোনো ভাউচার সংরক্ষণ না রাখা এবং কৃষক ও সাধারণ মানুষের কাছে ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য প্রদানে ব্যর্থতার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। ভ্রাম্যমাণ আদালতের রায় প্রদান করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সার বিক্রয়ে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।

আপডেট : ০১:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫