চুয়াডাঙ্গা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে আটকালো গ্রামবাসী

Padma Sangbad
৮৭

দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সোপর্দ করা হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব-পিলার ১০ এর কাছে ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর ইসলাম ও থানার এসআই কাওসার হোসেন।

আটককৃত বাংলাদেশি নাগরিকরা হলেন- ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্ত এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)। আর বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকরা হলেন- ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন এনামুল ও তার ছেলে মাসুম। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাদেরকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয় গ্রামবাসী। পরে তাদেরকে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় স্থানীয়রা।

তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপডেট : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫