চুয়াডাঙ্গা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’

Padma Sangbad
৮৭

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে আগামীকাল রবিবার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানায় মন্ত্রণালয়।

আপডেট : ০৫:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫