চুয়াডাঙ্গা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ইতিহাসে কে কত টাকার বাজেট পেশ করেছেন

Padma Sangbad
১১

অনলাইন ডেস্ক।।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় এ বাজেট প্রস্তাব উত্থাপন করছেন তিনি। দেশের ইতিহাসে এটি ৫৫তম বাজেট। অর্থাৎ দেশে আরও ৫৪ বার বাজেট পেশ করেছেন ১৫ জন অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। বাজেট পেশকারী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী হলেন ১৬তম ব্যক্তি।

দেশের ইতিহাসে ১২ বার করে বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে সাইফুর রহমান এবং সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ ও শেখ হাসিনার শাসন আমলে আবদুল মুহিত এসব বাজেট পেশ করেন। অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ৬ বার বাজেট পেশ করেছেন। তাদের সবার বাড়ি সিলেটে এবং তারা তিনজন মিলে ৩০ বার বাজেট পেশ করেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। একই সঙ্গে তিনি দুই অর্থবছরের বাজেট দিয়েছিলেন। এর আগে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১৯ জুলাই দৈনন্দিন ও অপরিহার্য ব্যয় নির্বাহে একটি বাজেট পেশ করেছিল। যার রাজস্ব আয় ৭,৭৪, ১৮,৯৯৮ টাকা, ব্যয় ৮,৬২, ৪৮,২০৪ টাকা। বাজেট ঘাটতি ৮৮,২৯, ২০৬ টাকা। তখন অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন এম মনসুর আলী। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এর অনুমোদন দিয়েছিলেন।

অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে তাজউদ্দীন আহমদ ১৯৭২-৭৩ অর্থবছরে ৭৮৬ কোটি টাকা, ১৯৭৩-৭৪ অর্থবছরে ৯৯৫ কোটি টাকা, ১৯৭৪-৭৫ অর্থবছরে ১০৮৪.৩৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। ড. আজিজুর রহমান মল্লিক (এ আর মল্লিক) ১৯৭৫-৭৬ অর্থবছরে ১৫৪৯.১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬-৭৭ অর্থবছরে ১৯৮৯.৮৭ কোটি টাকা ও ১৯৭৭-৭৮ অর্থবছরে ২১৮৪ কোটি টাকা, ১৯৭৮-৭৯ অর্থবছরে ২৪৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। ড. এম এন হুদা ১৯৭৯-৮০ অর্থবছরে ৩৩১৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। সাইফুর রহমান ১৯৮০-৮১ অর্থবছরে ৪১০৮ কোটি টাকা, ১৯৮১-৮২ অর্থবছরে ৪৬৭৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। আবদুল মুহিত ১৯৮২-৮৩ অর্থবছরে ৪৭৩৮ কোটি টাকা, ১৯৮৩-৮৪ অর্থবছরে ৫৮৯৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। এম সাইদুজ্জামান ১৯৮৪-৮৫ অর্থবছরে ৬৬৯৯ কোটি টাকা, ১৯৮৫-৮৬ অর্থবছরে ৭১৩৮ কোটি টাকা, ১৯৮৬-৮৭ অর্থবছরে ৮৫০৪ কোটি টাকা, ১৯৮৭-৮৮ অর্থবছরে ৮৫২৭ কোটি টাকার বাজেট পেশ করেন।

১৯৮৮-৮৯ অর্থবছরে ১০৫৬৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মেজর জেনারেল (অব.) মুনিম। ১৯৮৯-৯০ অর্থবছরে ড. ওয়াহিদুল হক ১২৭০৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। ১৯৯০-৯১ অর্থবছরে মেজর জেনারেল (অব) মুনিম ১২৯৬০ কোটি টাকার বাজেট পেশ করেন।

সাইফুর রহমান ১৯৯১-৯২ অর্থবছরে ১৫৫৮৪ কোটি টাকা, ১৯৯২-৯৩ অর্থবছরে ১৭৬০৭ কোটি টাকা, ১৯৯৩-৯৪ অর্থবছরে ১৯০৫০ কোটি টাকা, ১৯৯৪-৯৫ অর্থবছরে ২০৯৪৮ কোটি টাকা, ১৯৯৫-৯৬ অর্থবছরে ২৩১৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। শাহ এ এম এস কিবরিয়া ১৯৯৬-৯৭অর্থবছরে ২৪৬০৩ কোটি টাকা, ১৯৯৭-৯৮ অর্থবছরে ২৭৭৮৬ কোটি টাকা, ১৯৯৮-৯৯ অর্থবছরে ২৯৫৩৭কোটি টাকা, ১৯৯৯-০০ অর্থবছরে ৩৪২৫২ কোটি টাকা, ২০০০-০১ অর্থবছরে ৩৮৫২৪ কোটি টাকা, ২০০১-০২ অর্থবছরে ৪২৩০৬ কোটি টাকার বাজেট পেশ করেন। সাইফুর রহমান ২০০২-০৩ অর্থবছরে ৪৪৮৫৪ কোটি টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ৫১৯৮০ কোটি টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ৫৭২৪৮ কোটি টাকা, ২০০৫-০৬ অর্থবছরে ৬১০৫৮ কোটি টাকা, ২০০৬-০৭ অর্থবছরে ৬৯৭৪০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ২০০৭-০৮ অর্থবছরে ৯৯৯৬২ কোটি টাকা, ২০০৮-০৯ অর্থবছরে ৯৯৯৬২ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

আবদুল মুহিত ২০০৯-১০ অর্থবছরে ১১৩,৮১৫ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৩২,১৭০ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ১৬৫,০০০ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১৯১,৭৩৮ কোটি টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২৭০ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন। এই বাজেট পেশের দুই মাসের মধ্যে (৫ আগস্ট) পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হাতে পড়লেও তা অপরিবর্তিত রাখা হয়। তবে, উন্নয়ন ব্যয় সংযতসহ অনেক প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে গত ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তখন ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়।

আপডেট : ০১:৩৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬