চুয়াডাঙ্গা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

Padma Sangbad
১০৬

অনলাইন ডেস্ক।।

হেমন্ত আসতেই দেশে ঢুকছে হিমেল হাওয়া। কমতে শুরু করেছে তাপমাত্রা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আজ সোমবার (১৪ নভেম্বর) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, শেষরাতের দিকে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তিনি জানান, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।।

আপডেট : ০১:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২