চুয়াডাঙ্গা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ও জনগণের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান আইজিপির

Padma Sangbad
১০৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ দেশ ও জনগণের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
আইজিপি আজ বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পদোন্নতিপ্রাপ্ত সাতজন অতিরিক্ত আইজির র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
আইজিপি বলেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষের প্রত্যাশা পূরণে আপনাদের কাজ করতে হবে, তাদের সেবা দিতে হবে। তিনি বলেন, ‘পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনারা পুলিশের সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশ বাহিনী থেকে আপনাদের আর কিছু পাওয়ার নেই। এখন শুধু দেওয়ার পালা। আপনারা এখন দেশ ও জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন।’
এ সময় আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
ড. বেনজীর আহমেদ এবং অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপডেট : ১০:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২