চুয়াডাঙ্গা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে আ.লীগের সমর্থনে মিছিল, ৩ জনকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

Padma Sangbad
১১১

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল বের করা হলে সেখান থেকে তিনজনকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।আজ শুক্রবার সন্ধ্যায় ইফতারির পর মিছিলটি বের করে তারা।

আওয়ামী লীগের সমর্থনে ২০-২৫ জনের একটি দল মিছিল বের করলে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় তিনজনকে আটক করে তারা মারধরেরপর মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আটক ব্যক্তিদের মধ্যে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫) রয়েছেন। বাকি দুজনের নাম সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

মিছিলটি ‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপডেট : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫